সারাদেশ

দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ

সান নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অনেকদিন আগেই বলেছিলাম দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমরা শ্রীলঙ্কার দিকে যাচ্ছি। শ্রীলঙ্কার মুদ্রার মান কমে যায় ডলারের বিপরীতে। আস্তে আস্তে তাদের জিনিসপত্রের দাম বাড়ছিল রিজার্ভ সংকটের জন্য। তাদের বৈদেশিক মুদ্রা যথেষ্ট ছিল না। এভাবে তারা দেউলিয়া হয়েছিল। আমাদের দেশেরও সেই অবস্থা হয়েছে।

আরও পড়ুন: সুনাক ক্ষমতা নিতেই ৯ মন্ত্রীর পদত্যাগ

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ত্রিবার্ষিক এ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান আদেল, রংপুর সিটি করপোরেশনের মেয়র ও রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাপার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন আমরাও চাই। কিন্তু গণতন্ত্র, অর্থনৈতিক কাঠামো, রাজনীতি সব কিছু ধ্বংস করে নয়। আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট করছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বা করোনার দোহাই দিয়ে দেশের দুর্গতি আড়াল করা যাবে না। দেশের মানুষ ভালো নেই। মেগা প্রকল্পের নামে এত বেশি লুটপাট হয়েছে এখন দেশে রিজার্ভ নেই। আমাদের ঋণের বোঝা বাড়ছে কিন্তু দিন দিন রিজার্ভ ফুরিয়ে আসছে। সামনে বড় সংকট তৈরি হবে, এটা আমরা আগে থেকেই বলে এসেছি।

আরও পড়ুন: আ’লীগকে নাকি তাড়িয়ে দেবে বিএনপি

তিনি আরও বলেন, বিএনপি-আওয়ামী লীগ গত ৩২ বছরে জনগণের আশা-আকাঙক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। আইনের শাসন অর্থাৎ জনগণকে সুশাসন দিতে তারা পারেনি। দুই দলই মুদ্রার এপিট-ওপিট। আমরা জনগণের দল, দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করছি। বিএনপি যদি চোর হয় তাহলে আওয়ামী লীগ ডাকাত। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে আমাদেরকে গণতান্ত্রিক সংগ্রাম করতে হবে।

বিদ্যুৎ নিয়ে জিএম কাদের বলেন, বিদ্যুতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উৎসব পালন করেছি। এখন ২২-২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি কিন্তু চাহিদা মাত্র ১৪ হাজার। কিন্তু আমরা ৯ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। এখন শুনছি ৮ ঘণ্টা নাকি লোডশেডিং হবে। কারণ মন্ত্রী বলেছে বিদ্যুৎ উৎপাদনের টাকা নাই।

আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল

সম্মেলনে রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) মোস্তাফিজার রহমান মোস্তফাকে সভাপতি ও এসএম ইয়াসীরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এ সময় সহসভাপতি হিসেবে লোকমান হোসেন ও জাহিদুল ইসলামের নামও ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান জিএম কাদের সর্বসম্মতিক্রমে মনোনীতদের নাম ঘোষণা করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা