অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায়
সারাদেশ

অ্যাম্বুলেন্স ডুবে প্রাণ গেলো দু'জনের

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের মিতরা কালীবাড়ী এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মরদেহ দুটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইমরান শিকদার।

ইমরান শিকদার বলেন, নিহতরা সম্পর্কে মামা-ভাগনে বলে জানা গেছে। শুক্রবার রাতে গাবতলী বাস টার্মিনাল থেকে ৫ জন যাত্রী নিয়ে ফরিপুরের উদ্দেশে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি রাত তিনটার দিকে কালীবাড়ী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়।

ডিউটি অফিসার বলেন, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগীসহ মোট ৭ জন ছিলেন। তাদের মধ্যে ৫ জন ওই সময়ে বেড়িয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুইজন ভেতরে আটকা পড়ে পানিতে ডুবে মারা যান।

মরদেহ দু'টি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের...

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসা...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোটি টাকার ‘অদৃশ্য ব্যবসা’

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অ...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা