সারাদেশ

ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করে মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা এফবি মঙ্গলচণ্ডী-৭ নামের ওই জাহাজটিকে জেলেসহ আটক করে।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ‘ভারতীয় ফিশিং ট্রলার এফবি মঙ্গলচণ্ডী-৭ বাংলাদেশের জলসীমার ১০.২ নটিকাল মাইল ভিতরে প্রবেশ করে মাছ ধরছিল। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে। আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করে মোংলা থানায় সোপর্দ করেছি।’

ট্রলারে থাকা মাছ জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার নিকটহস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা