সারাদেশ

ইভিএম পদ্ধতি একটি জালিয়াতি পদ্ধতি : রিজভী

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইভিএম পদ্ধতি একটি জালিয়াতি পদ্ধতি। দূর থেকে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে হ্যাক করার সুযোগ থাকে। সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না। সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্রের মৌলিক উপাদান ভোট, নির্বাচন, নির্বাচন কমিশন সব ধ্বংস করেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেছেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এতবড় নির্বাচন হয়ে গেল, সেখানেও কিন্তু ইভিএম মেশিনের প্রচলন হয়নি। অন্যান্য দেশে যারা চালু করেছিল তারাও বন্ধ করেছে এবং জার্মান কোর্টে এ ব্যাপারে একটি মামলা আছে।

সম্প্রতি মুক্তিযোদ্ধা নিয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, তার মনের পীড়া নিবৃত্ত করার জন্য তিনি বিএনপির ওপর অভিযোগ দিচ্ছেন।

আমার কথা, ওবায়দুল কাদের সাহেব আপনারা ৭২-৭৫ সালে ক্ষমতায় ছিলেন। সিরাজ শিকদার কী রাজাকার ছিল। আপনাদের ক্ষমতায় থাকার সময় মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করেছেন আপনারা। আপনারা জাসদ সর্বহারা পার্টির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন। মুক্তিযোদ্ধা হত্যা শুরুই করেছে এই আওয়ামী লীগ।

আগামী ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে দলীয় প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান রিজভী। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তার সঙ্গে প্রচারণায় অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা