সারাদেশ

মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৪ মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ জেলা সদর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২ নারী ও ২ পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সিরাজদিখান উপজেলার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় ১ নারীর (২৫) গলা কাটা মৃতদেহ ও ওহাব সরকার (৭৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সদরের বাগমামুদালী পাড়ার একটি ভাড়া বাসা থেকে দীপ্র মজুমদার (২৮) ও মিতু সরকার (২৬) নামে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। নিহত দীপ্র কুমিল্লা সদর দক্ষিণের মান্নান মজুমদারের ছেলে ও মিতু মুন্সিগঞ্জের ফুলতলা নমকান্দি গ্রামের বলরাম সরকারের মেয়ে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, খবর পেয়ে বাগমামুদালীপাড়ার একটি ৩ তলা ভবনের নিচের তলার ভাড়াবাসা থেকে মিতু ও দীপ্রর মৃতদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে আসছে।

নিহত নারীর মায়ের বরাত দিয়ে তিনি আরও জানান, মিতুর মা সকালে মিতুর ভাড়া বাসায় গিয়ে দীপ্রকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে নিচে নামিয়েছেন। এসময় জানালার সঙ্গে গলায় কাপড় বাঁধা অবস্থায় মেয়ের মৃতদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, মিতু ও দীপ্র দু’জনই বিবাহিত। কিন্তু তাদের মধ্যে পরকীয়া চলছিল। দীপ্র কয়েকদিন আগে মিতুর ভাড়া বাসায় আসেন। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার লতব্দি খাল থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সকাল ৯টার দিকে চিত্রকোট ইউনিয়নের কালিনগর গ্রামে পারিবারিক কলহের জের ধরে ওহাব সরকারকে তার ছেলে লিয়াকত সরকার (৫০) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ছেলে পলাতক আছেন, তাকে আটক করার চেষ্টা চলছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা