জাতীয়

১১ শব্দসৈনিক পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক:

মহান মুক্তিযুদ্ধের সময় যখন সারা দেশ উত্তাল। সেই সময়ে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছেন কণ্ঠ যোদ্ধারা। তাদের বলিষ্ঠ কণ্ঠের চড়ম পত্র, কবিতা আর গানে দেশপ্রেমে উজ্জীবিত হন মুক্তিযোদ্ধারা। সরাসরি মাঠের যুদ্ধে অংশ না নিলেও দেশের জন্য নিজের কণ্ঠে চালিয়ে গেছেন কণ্ঠযুদ্ধ। তারাই আমাদের শব্দ সৈনিক।

দেশের আপামর সু-নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল এই শব্দ সৈনিকদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দানের। অবশেষে ২০১৫ সালে এই শব্দ সৈনিকদের দেয়া হয় সে স্বীকৃতি।এরই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরো ১১ শব্দ সৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিলো সরকার।

সব মিলিয়ে এ পর্যন্ত ২৮৬ জন শব্দসৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ১১ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করা হয়েছে।

মুক্তিযোদ্ধা স্বীকৃতিপ্রাপ্ত ১১ শব্দসৈনিকরা হলেন মোশাদ আলী, মো. জামিরুল মূলক, লায়লা আনজুমান্দ বানু, মৃত আব্দুল ওহাব পাইক, কাঞ্চন বিকাশ তালুকদার, সুরেশ চন্দ্র দাস, তাহের সুলতান, রজ্জব আলী দেওয়ান, মো. সিরাজুল ইসলাম, মো. আশরাফ হোসেন ও কৃষ্ণ সাহা।

এর আগে ৮৭ জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করে সরকার। গত বছরের ১৫ নভেম্বর ১০৮ জন শব্দ সৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান। ২০১৭ সালের ১০ জুলাই ৫৮ জনকে দেয়া হয় মুক্তিযোদ্ধার স্বীকৃতি।

১৯৭১ এর ২৫ মার্চ কালরাতে দশজন সাহসী সৈনিকের উদ্যোগে চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের কাজ শুরু হয়। ৩০ মার্চ সেখান থেকেই প্রথমবারের মতো শোনা যায় ‘জয় বাংলা, বাংলার জয়।’ ওইদিন দুপুরে পাকিস্তানি বাহিনীর হামলায় এ বেতার কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কালুরঘাটের পতনের পর শব্দযোদ্ধাদের দুটি দলের চেষ্টায় আগরতলা ও ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বেতার কেন্দ্রের কার্যক্রম চালিয়ে যাওয়া হয়।

ভারত সরকারের সহায়তায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর ২৫ মে মুক্তিযুদ্ধের প্রচারণায় কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোড থেকে সম্প্রচার শুরু করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি একাধারে স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিকদের কণ্ঠযুদ্ধও চলে স্বাধীনতার আগ পর্যন্ত।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পরও বেতার কেন্দ্র ১৯৭২ সালের ২ জানুয়ারি পর্যন্ত প্রচার কার্যক্রম অব্যাহত রাখে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা