সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আন্দোলন সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার জন্য সৌদি আরবকে দায়ী করার কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। এর ফলে উভয় পক্ষের মধ্যে চার বছর ধরে কার্যকর থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে। তিনি হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেন সীমান্তসংলগ্ন পার্বত্য অঞ্চল আভা গ্রীষ্মকালে শীতল আবহাওয়ার কারণে সৌদি নাগরিকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য।

সৌদি জ্বালানি অবকাঠামোতে হুতিদের ধারাবাহিক হামলার পর ২০২২ সালের মার্চে উভয় পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর এই প্রথম সৌদি আরবের বিরুদ্ধে হামলার দায় স্বীকার করল হুতি গোষ্ঠী।

বিশ্লেষকদের মতে, এই হামলা ইয়েমেন সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে ইরান-সম্পর্কিত আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমে আসার পর এমন ঘটনা নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

সৌদি আরব ভৌগোলিক অবস্থানের কারণে অতীতের সংঘাতেও তুলনামূলকভাবে কৌশলগত সুবিধা ধরে রাখতে সক্ষম হয়েছিল। দেশটি হরমুজ প্রণালী এড়িয়ে পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর উপকূলে পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি অব্যাহত রেখেছিল। তবে হুতিদের সঙ্গে নতুন করে সংঘাত তীব্র হলে সেই নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এর আগে সোমবার সকালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার দাবি করে, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে।

তবে হুতি-ঘনিষ্ঠ সূত্রের দাবি, ওই বিমানটি শেষ পর্যন্ত হোদাইদাহ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

এ ঘটনায় সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা