প্রতীকী ছবি।
সারাদেশ

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শহরের কাঁসারিপট্টি এলাকায় অন্তর দে নামের ২৪ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার কাশারীপট্টিস্থ নিজ বাসা থেকে ঐ যুবকের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতের প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছে, 'পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অন্তরকে দেখতে পেয়ে পার্শবর্তী লোকজন ও পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিহতের ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

নিহত অন্তর ঐ এলাকার নির্মাণ চন্দ্র দে তরুনীর ছেলে।

মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা থাকলেও এখনই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ।

সদর থানার ওসি মাহমুদ হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আপাততো একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা