সারাদেশ

মাদারীপুর সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া কলেজটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ কাজী হুমায়ুন কবিরসহ কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আলাপ করার আশ্বাস দেন প্রধান অতিথি। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দ্রুত একটি বাসের ঘোষণা দিয়ে এমপি বলেন, সরকারি অনুমোদন পেতে দেরি হলে তিনি তাঁর সংসদ সদস্যের বেতনের টাকা দিয়ে ব্যক্তিগত উদ্যোগে দ্রুত বাস সরবরাহ করবেন।

অনুষ্ঠানে ছাত্রাবাস, খেলার মাঠ, প্রবেশ সড়ক ও কমনরুমসহ কলেজের সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়তে সবার সহযোগিতা চান।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান বর্তমান সরকারের শিক্ষাখাতে রেকর্ড বাজেট প্রণয়নের জন্য ধন্যবাদ জানান। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ শেষ হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা