লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ছবি : সংগৃহীত
জাতীয়

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

নিজস্ব প্রতিনিধি

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু হয়। একই তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ রাজিয়া রহমান।

মোহাম্মদ আজম জানান, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বাংলা একাডেমির পক্ষ থেকে তার বাসায় যাওয়া হচ্ছে। দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদনের বিষয়ে পরিবারের সিদ্ধান্ত জানানো হলে তা পরে জানিয়ে দেওয়া হবে।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক লেখক-প্রকাশক ও জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের বাবা। ২০১৫ সালের ৩১ অক্টোবর ঢাকার আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন দীপন। পরে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।

বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও নিরপেক্ষ রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বিশেষভাবে পরিচিত ছিলেন। ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তার জন্ম।

তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৬৬ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। পাশাপাশি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র সম্পাদনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও রাজনীতি বিষয়ে তার ২০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘সাহিত্য চিন্তা’, ‘রাজনীতি দর্শন’ এবং ‘সংস্কৃতির সহজ কথা’ উল্লেখযোগ্য। এছাড়া ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’সহ একাধিক গ্রন্থ সম্পাদনাও করেছেন তিনি।

সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা