খেলা
আইএলটি-টোয়েন্টি

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

স্পোর্টস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) অফিশিয়াল সময়সূচি ঘোষণা করা হয়েছে। গত আসরের রোমাঞ্চকর ফাইনালের পুনরাবৃত্তি দিয়েই মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের পঞ্চম আসর। আগামী ২১ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স ও গতবারের রানার্সআপ এমআই এমিরেটস।

৬টি শক্তিশালী দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের আইএলটি-২০ আসর। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল গ্রুপ পর্বে ১০টি করে ম্যাচ খেলবে। ৩০ ম্যাচের গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল প্লে-অফে জায়গা করে নেবে। চার ম্যাচের প্লে-অফ পর্ব শেষে আগামী ২০ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির মেগা ফাইনাল।

আইএলটি-টোয়েন্টির এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন মুস্তাফিজুর রহমান। গত আসরের মতো এবারও তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। গত আসরে দুবাইয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই কাটার মাস্টার, ৮ ম্যাচে শিকার করেছিলেন ১৫টি উইকেট। সেই দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই নতুন মৌসুমে তাকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস।

দলে মোস্তাফিজের সঙ্গে আরও থাকছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ব্যাটার রোভম্যান পাওয়েল। পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগান স্পিনার নূর আহমেদ। ক্রিকেটপ্রেমীদের নজর কাড়া এ টুর্নামেন্টে মোস্তাফিজের গতি ও কাটার জাদুর পাশাপাশি বিশ্বের তারকা ক্রিকেটারদের খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।

দুবাই ক্যাপিটালসের গ্রুপ পর্বের ম্যাচের সূচি

২২ নভেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম আবুধাবি নাইট রাইডার্স (রাত ১০:০০ টা)

২৫ নভেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপার্স (রাত ১০:০০ টা)

২৭ নভেম্বর: শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস (রাত ১০:০০ টা)

২৮ নভেম্বর: গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালস (রাত ১০:০০ টা)

২ ডিসেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম এমআই এমিরেটস (রাত ১০:০০ টা)

৬ ডিসেম্বর: ডেজার্ট ভাইপার্স বনাম দুবাই ক্যাপিটালস (রাত ১০:০০ টা)

৮ ডিসেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম শারজাহ ওয়ারিয়র্স (রাত ১০:০০ টা)

১০ ডিসেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম গালফ জায়ান্টস (রাত ১০:০০ টা)

১৩ ডিসেম্বর: এমআই এমিরেটস বনাম দুবাই ক্যাপিটালস (বিকেল ৫:৩০ টা)

১৪ ডিসেম্বর: আবুধাবি নাইট রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস (রাত ১০:০০ টা)

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা