মোংলা বন্দর
সারাদেশ

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

মোংলা প্রতিনিধি

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু হতে যাচ্ছে পশুর চ্যানেলে সংরক্ষণ (ম্যান্টেনেজ) ড্রেজিং’ প্রকল্পের মূল কাজ। সম্প্রতি দীর্ঘ সাড়ে ৬ বছর পর মোংলা বন্দরের বৃহত্তম মেগা প্রকল্প ‘ইনার বার ড্রেজিং’-এর কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হওয়ার পরই এই নতুন উদ্যোগ নেওয়া হলো।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের ইনার বার ড্রেজিংয়ের ফলে চ্যানেলের গভীরতা বাড়লেও পলি জমে তা যেন আবারও ভরাট না হয়ে যায়, সেজন্যই এই সংরক্ষণ ড্রেজিং করা জরুরি। নতুন অনুমোদিত এই মেগা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই ড্রেজিংয়ের কাজ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংরক্ষণ ড্রেজিংয়ের এই ৫ বছর মেয়াদি প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে মোংলা বন্দরে সাড়ে ৯ থেকে ১০ মিটার গভীরতার (ড্রাফট) বড় বড় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারবে। এর ফলে মোংলা বন্দরের পণ্য হ্যান্ডলিং ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা