সারাদেশ

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৫ জুলাই) সন্ধ্যা ও রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মাসুম সৈয়ালের বাড়ির পাশের পাকা সড়ক থেকে দক্ষিণ ইসলামপুর এলাকার রোমান সরকার (৪৪) ও দুর্গাবাড়ি এলাকার মাসুম সৈয়াল (৪৭)-কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পঞ্চসার মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে মাসুম বেপারীর মিলের সামনে থেকে মাসুম বেপারী (৪৮)-কে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, দুই দফা অভিযানে মোট ২৬০ পিস ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা