বাণিজ্য

নতুন তিনটি চামড়া শিল্প পার্ক করবে বিসিক

সান নিউজ ডেস্ক:

দেশে নতুন তিনটি চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। রাজশাহীর পুঠিয়া, সাভারের ট্যানারি শিল্প নগরী সংশ্লিষ্ট এলাকায় ও চট্টগ্রামের মিরসরাইয়ে এই তিনটি শিল্প পার্ক গড়ে তোলা হবে।

সংবাদ সংস্থা বাসস জানায়, চামড়াজাত পণ্য শিল্প পার্কে মূলত পাদুকা এবং চামড়াজাত পণ্য যেমন-হাতব্যাগ, বেল্ট ও ওয়ালেটসহ অন্যান্য চামড়া পণ্যের শিল্প কারখানা স্থাপন করা হবে। আগামী তিন বছরের মধ্যে এসব শিল্প পার্ক বিনিয়োগ উপযোগী হবে বলে আশা করছে বিসিক।

এ বিষয়ে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, ‘আমাদের দেশে পাদুকা ও চামড়াজাত পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এর বড় একটা অংশ চীন থেকে আমদানি করে পূরণ করা হচ্ছে। আমরা মূলত স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রফতানি আয় সম্প্রসারণের জন্য দেশে পাদুকা ও অন্যান্য চামড়াজাত পণ্য তৈরির জন্য শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।’

তিনি জানান, ইতোমধ্যে রাজশাহীর পুঠিয়ায় একশ একর ও সাভারের ট্যানারি শিল্প নগরী সংশ্লিষ্ট এলাকায় ২শ’ একর জমি নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের মিরসরাই শিল্প পার্কে ৩শ’ ২২ একর জমি বরাদ্দের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র কাছে প্রস্তাব করা হয়েছে। সেখানে ইতোমধ্যে একশ’ একর জমি বরাদ্দের সম্মতি পাওয়া গেছে।

মোশতাক হাসান বলেন, দেশে নতুন করে আর কোন ট্যানরি শিল্প নগরীর প্রয়োজন হবে না। কারণ আমাদের দেশে যে কাঁচা চামড়া পাওয়া যায়, সেটা প্রক্রিয়াজাতকরণের জন্য খুব বেশি সময় লাগে না। মূলত ঈদুল আজহার পরবর্তী তিন মাসের জন্য ট্যানারির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেটার জন্য সাভারের ট্যানারি শিল্পনগরী যথেষ্ট। তাই এখন আমরা ট্যানারির পরিবর্তে চামড়াতজাত পণ্য শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি-আগামী ৩ বছরের মধ্যে রাজশাহী ও সাভারে চামড়াজাত পণ্য শিল্প পার্ক পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। মিরসরাই শিল্প পার্ক প্রস্তুত হতে হয়ত সময় লাগবে ৪ বছর। শিল্প পার্ক প্রস্তুত হলে দ্রুততার সঙ্গে সেখানে শিল্প স্থাপনের কাজ শুরু হবে।’

বিসিক চেয়ারম্যান জানান, প্রত্যেকটি শিল্পপার্ক পরিবেশ বান্ধব ও প্রতিযোগিতা সক্ষম ও আন্তর্জাতিকমানের হবে। সেখানে ট্রেনিং ইন্সটিটিউট, সিইটিপিসহ অন্যন্যা সকল সুযোগ-সুবিধা থাকবে। যাতে সেখানে যে সব পণ্য তৈরি হবে, সেগুলো যেন মানসম্পন্ন এবং রফতানি উপযোগী হয়।

চামড়াজাত পণ্য শিল্প পার্ক স্থাপন হলে দেশে পাদুকা তৈরির শিল্প যেমন সম্প্রসারিত হবে তেমনি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া বিশ্বের বড় বড় রিটেইলারদের কাছে বাংলাদেশের চামড়া শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

উল্লেখ্য, চামড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত। মোট রফতানি আয়ের ৪ শতাংশ এই খাত থেকে আসে। বর্তমানে ৬ লাখ মানুষ সরাসরি এই খাতের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা