সারাদেশ

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

নরসিংদী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নীতি ও উন্নয়ন পরিকল্পনা দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, মাদক, নারী নির্যাতনসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রায়পুরা উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ উদ্দিন বকুল বলেন, জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের স্বার্থে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা জরুরি। উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির পথে বড় বাধা। তাই যেকোনো মূল্যে এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে। জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর রায়পুরায় প্রান্ত শালা মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ, রায়পুরা টু ভৈরব পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে নতুন রাস্তা নির্মাণ, চর রায়পুরা নতুন উপজেলা স্থাপন,বেড়িবাদ, পর্যটন অঞ্চল গড়ে তোলা, ইপিজেড স্থাপন, রাস্তাঘাট নির্মাণ সহ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সততা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পরিবেশ নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা