সারাদেশ

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগরে জব্দ ৯১২ বস্তা সার সরকারি মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বস্তা সার ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে জীবননগর থানা চত্বর ও হাসাদাহ পুলিশ ক্যাম্প চত্বর থেকে এ সার বিক্রি কার্যক্রম শুরু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে সার বিক্রি কার্যক্রম পরিচালিত হয়। বিষয়টি তদারকি করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।

জীবননগর থানা-পুলিশ ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর জীবননগরের দত্তনগর সড়কের মেসার্স সান্ত্বনা এন্টারপ্রাইজে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সার জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ।

এর পরদিন ২৬ সেপ্টেম্বর জীবননগরের হাসাদাহ বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা আরও ৫১২ বস্তা সার জব্দ করে পুলিশ। এ ঘটনায় কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেককে আটক করা হয়। জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জব্দ করা ৫১২ বস্তা সারের মধ্যে ছিল ৪৫ বস্তা ইউরিয়া, ৩৫০ বস্তা ডিএপি, ৭৮ বস্তা টিএসপি ও ৩৯ বস্তা এমওপি। দুই দফায় জব্দ করা মোট ৯১২ বস্তা সার আদালতের নির্দেশে কৃষকদের মধ্যে বিক্রি করা হচ্ছে।

সার কিনতে আসা কৃষক জমশেদ আলী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে এক বস্তা ডিএপি সার ১ হাজার ৫০ টাকা দরে কিনেছি। এখানে স্বচ্ছতার সঙ্গে সার বিক্রি করা হচ্ছে। সার পেয়ে আমি অনেক খুশি।’

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আদালতের নির্দেশে জীবননগর থানা কর্তৃক জব্দ করা ৯১২ বস্তা সার স্বচ্ছতার ভিত্তিতে কৃষক কার্ডের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। প্রতি কৃষকের কাছে এক বস্তা করে সার ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সার বিক্রি চলছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আদালতের নির্দেশে জব্দকৃত ৯১২ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। সার বিক্রির সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা