সারাদেশ

মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনাকে একটি মিথ্যা, ভিত্তিহীন সংবাদ বলে দাবি করেছেন জেলা পরিষদ প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত এই হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশাসক মিজানুর রহমান মিজান বলেন, জেলা পরিষদ একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বা কোনো মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির যে কথাটি ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।

তবে মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেন জেলা পরিষদের সিইও শামীমা খন্দকার।

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকারের বক্তব্যে তার দাবি অনুযায়ী, বিল পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে ঠিকাদার ও বিএনপি নেতা তোফায়েল আহমদ তুয়েল তাকে ও জেলা পরিষদকে এই ধরনের হুমকি প্রদান করেছেন।

প্রতিবেদকের এক প্রশ্নে সিইও শামিমা খন্দকার বলেন, জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব নেয়ার আগে বিএনপি'র নেতা তোফায়েল আহমেদ তুয়েল জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দিবেন বলেছিলেন’। একথা প্রসঙ্গে প্রতিবেদক বলেন, ‘আগে কেন আপনি জিডি করলেন না?’ তিনি প্রতিবেদককে বলেন, ‘আপনি অফিসে আসেন কথা বলব’।

বিল সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে সম্প্রতি জেলা পরিষদের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় ঠিকাদারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ঠিকাদার তোফায়েল আহমদ তুয়েল বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। জেলা পরিষদের অন্য কর্মচারীদের কাছে খোঁজ নিলেই বিষয়টি স্পষ্ট হবে।’ তিনি বিষয়টিকে বিভ্রান্তিকর বলে দাবি করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক মহল ও ঠিকাদারদের মাঝে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা