জাতীয়

দুর্নীতিতে বদলি নয়, চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি কিংবা দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে তাকে শুধু অন্যত্র বদলি করা হবে না; প্রয়োজন হলে সরাসরি চাকরি থেকে অপসারণ করা হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রতিটি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তাই দুর্নীতি, ঘুষ কিংবা দায়িত্বে গাফিলতির ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তার ভাষায়, “যেখানে দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানে বদলি নয়—প্রয়োজনে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে সরকার বেশ কয়েকটি বড় উদ্যোগ হাতে নিয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে কিডনি রোগীরা নিজ নিজ অঞ্চলে সহজেই চিকিৎসাসেবা পেতে পারেন।

এছাড়া ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আরও কার্যকর করে তোলা হবে। সেখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগেরও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর অবকাঠামো ও সেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তনের সূচনা করতে সরকার নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য মানসম্মত, সহজলভ্য ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।

তিনি চলতি অর্থবছরের বাজেটকে একটি নীতিনির্ভর ও জনকল্যাণমুখী বাজেট হিসেবে উল্লেখ করে বলেন, বাজেটে ঘোষিত প্রতিটি কর্মসূচি স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। উন্নয়ন কার্যক্রমে দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া। সভার উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন

এ সময় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা