সারাদেশ

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মানসম্মত ফসল উৎপাদন ও উত্তম কৃষিচর্চার উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১১ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো-এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা।

বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান প্রমুখ।

এসময় বক্তরা, পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিযোগ্য করতে মানসম্মত ফসল উৎপাদন ও উত্তম কৃষিচর্চার কোনো বিকল্প নেই উল্লেখ করে জানান, কৃষিপণ্য রপ্তানিতে উদ্যোক্তা ও চাষীদের দক্ষতা বৃদ্ধি এবং রপ্তানি সক্ষমতা উন্নয়নে আধুনিক সংরক্ষণব্যবস্থা, পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।

পাহাড়ের বিভিন্ন ফলমূল আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি সংগ্রহ ও বিপণনের প্রতিটি পর্যায়ে মান বজায় রাখতে এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে জানান বক্তরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা