জাতীয়

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তার বাসায় হামলা হয়েছে বলে জানা গেছে। সোমবার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর ৩৩ নম্বর রাস্তায় অবস্থিত বাড়িটিতে হামলা হয়। হামলার খবর নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই।

তিনি বলেন, ‘আট থেকে ১০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দিয়ে ইট পাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। বাসার সামনে বিক্ষোভ করে, ভারতের দালাল স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে।’

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে ব্যানার হাতে ছোট একটি মিছিল নিয়ে কয়েকজন উত্তেজিত যুবক বাড়িটির সামনে অবস্থান নেন। ব্যানারে লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ, জিএম কাদেরের গ্রেপ্তার চাই।’

এ সময় তাদের জিএম কাদেরের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা