ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল শহরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানী মন্ট্রিল থেকে রওনা হওয়ার পর হেলিকপ্টারটি শহরের র‌্যাং দে ইকোসাইস এলাকায় একটি মহাসড়কের কাছে বিধ্বস্ত হয়।

সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বিবিসিকে বলেন, হেলিকপ্টারটিতে চালকসহ মোট চারজন ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ব্যক্তিমালিকানাধীন ছিল। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা জানান, শনিবার দুপুর ২টার পর হেলিকপ্টারটি থেকে জরুরি ফোনকল পাওয়া যায়। ফোনে এক প্রত্যক্ষদর্শী জানান, র‌্যাং দে ইকোসাইস এলাকায় মহাসড়কের কাছে একটি হেলিকপ্টার বিপদের মধ্যে পড়েছে এবং সেটিতে আগুন ধরে থাকতে পারে।

জরুরি ফোনকল পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে সেখানে পৌঁছানোর আগেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে জানান আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা