ছবি: সংগৃহীত
বাণিজ্য

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ২৫ শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ে এলজিইডি সদর দপ্তরের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এটি এলজিইডির ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় আয়োজন করা হয়।

তিন সপ্তাহব্যাপী (১৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৫) প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এলজিইডির অধীনে ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর বিভিন্ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক নানা তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। এ সময় এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সাদেকুর রহমান ভূইয়া।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা