ছবি: সংগৃহীত
খেলা

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। মাত্র ৮৮ বলে ১৩৯ রানে অপরাজিত থাকা কোহলি এই ইনিংসেই গড়েছেন একাধিক রেকর্ড। পেছনে ফেলেছেন সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিদের কীর্তিও।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০টি চার ও ৯টি ছক্কায় সাজানো ইনিংস খেলেন কোহলি। শুভমান গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৫১ রানের জুটি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করার পাশাপাশি রেকর্ডের পাতায়ও নতুন করে জায়গা করে নেন ভারতের এই তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে সুনীল গাভাস্কারের পাশে বসেছেন কোহলি। ক্যারিবীয়দের বিপক্ষে ৩৮ ম্যাচে ১৩টি সেঞ্চুরি করেছিলেন গাভাস্কার। কোহলিও ৭৪ ম্যাচে একইসংখ্যক সেঞ্চুরি পূর্ণ করেছেন।

নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির নিজের রেকর্ডও আরও সমৃদ্ধ করেছেন কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে তার সেঞ্চুরি রয়েছে ১০টি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ১০টি শতক পূর্ণ করেছেন তিনি। ফলে ওয়ানডেতে দুটি ভিন্ন দলের বিপক্ষে ১০টি করে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হয়েছেন কোহলি।

ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। এই কীর্তি গড়তে তার লেগেছে ৩০৩ ইনিংস। যেখানে শচীন টেন্ডুলকার ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন ৩৭৭ ইনিংসে। কোহলি হয়েছেন এই মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় ব্যাটার এবং দ্রুততম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৭৪ বলে শতক পূর্ণ করেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। তার দ্রুততম শতক এসেছিল ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়পুরে, মাত্র ৫২ বলে। একই বছর নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৬১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন কোহলি। ভারতের মাটিতে ১৩১ ম্যাচে ৬৩.৬৯ গড়ে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৭ হাজার ৬ রান। এর মাধ্যমে শচীন টেন্ডুলকারের ৬ হাজার ৯৭৬ রানকে ছাড়িয়ে গেছেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটেও সেঞ্চুরির সংখ্যায় শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন কোহলি। ৩৫১ ম্যাচে তার সেঞ্চুরি এখন ৬০টি। এই তালিকায় ৪৪টি সেঞ্চুরি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের গ্রাহাম গুচ। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা করেছেন ৩৯টি সেঞ্চুরি।

ওয়ানডেতে ২০০ ছক্কার মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। ক্যারিবীয়দের বিপক্ষে ৯টি ছক্কা হাঁকিয়ে এক ইনিংসে নিজের সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে ৮টি ছক্কা মেরেছিলেন কোহলি।

রান তাড়া করতে নেমে ওয়ানডেতে নিজের ২৫তম সেঞ্চুরিও পূর্ণ করেছেন এই ভারতীয় ব্যাটার। এই তালিকায় কোহলির ধারেকাছেও নেই অন্য কেউ। রান তাড়ায় শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি ছিল ১৪টি।

এক ইনিংসে সেঞ্চুরি, ছক্কার ঝড় এবং একাধিক মাইলফলক—সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির এই পারফরম্যান্স ওয়ানডেতে তার দীর্ঘদিনের ধারাবাহিকতার আরেকটি নজির হয়ে থাকল।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা