আন্তর্জাতিক

করোনা প্রতিরোধে বাংলাদেশকে হু’র সতর্কতা 

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে করোনা ভাইরাস মারাত্মক হয়ে উঠতে পারে বলে গভীর আশঙ্কার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ভয়াবহ সেই পরিস্থিতি ঠেকাতে সীমান্ত, শিক্ষাপ্রতিষ্ঠান, গণজমায়েত বন্ধ করে দেওয়াসহ দ্রুত বিভিন্ন কঠোর পদক্ষেপ নিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার হু পরিচালক ডক্টর পুনাম ক্ষেত্রপাল সিং ১৭ মার্চ মঙ্গলবার এসব কথা বলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হু জানিয়েছে, বাংলাদেশ, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও উত্তর কোরিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের প্রায় সবগুলোতেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খুব দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে এসব দেশের সরকারকে।

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের হু পরিচালক বলেন, এ অঞ্চলে দিন দিন আরও বেশি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। আমাদের এ ভাইরাস মোকাবিলায় আরও জোরালো পদক্ষেপ নিতে হবে, এবং তা করতে হবে দ্রুত।

হু জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কিছু কিছু দেশ সামাজিক মেলামেশার মাধ্যমে বড় মাত্রায় করোনা ভাইরাস সংক্রমণের দিকে এগিয়ে চলেছে।

লাগাতার করোনা ভাইরাস আক্রান্ত নিশ্চিত হতে পরীক্ষা, আক্রান্তকে চিহ্নিত করা, চিকিৎসা প্রদান, কোয়ারেন্টাইন করা ও তারা কাদের সঙ্গে মিশেছে তা খুঁজে বের করার কাজ চালিয়ে যেতে হবে বলে এরইমধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে জোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ক্ষেত্রপাল সিং বলেন, মানুষের মধ্যে সামাজিক মেলামেশা বন্ধ করতে হবে। এই ব্যাপারে আরও জোর দিতে হবে। এটি করতে পারলেই করোনার সংক্রমণ বহু মাত্রায় কমানো সম্ভব। আমাদের এই মুহূর্তেই কাজ শুরু করতে হবে।

এ অঞ্চলে এখন পর্যন্ত মালয়েশিয়ায় সবচেয়ে বেশি মাত্রায় করোনা ভাইরাস ছড়িয়েছে। এ দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার জায়গাটি ছিল এক তাবলীগ জামাত। ওই জামাতে প্রায় ১৬ হাজার মানুষ জমায়েত হয়েছিল। আর সেখান থেকেই করোনা ছড়িয়ে পড়ে।

এতদিনে এসে মালয়েশিয়া সীমান্ত বন্ধ ও সব ধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে। বন্ধ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানও।

ইন্দোনেশিয়াতেও করোনা ভাইরাস ছড়াচ্ছে। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭২। এদিকে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে করোনা ভাইরাসকে ‘চড় মারবেন’ বলে দায়িত্বজ্ঞানহীন মশকরাও করেন। কিন্তু এখন এ ভাইরাস ছড়িয়ে পড়ায় সুদূরপ্রসারী কোয়ারেন্টাইনের মুখোমুখি দেশটি।

এদিকে মিয়ানমার ও লাওসে এখন পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে জানানো হচ্ছে। বিশেষজ্ঞরা এ ধরনের দাবিকে সন্দেহজনক মনে করছেন।

সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে করোনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ায় আর গড়িমসি করার সুযোগ নেই। সে ক্ষেত্রে পরিস্থিতি করোনায় সবেচেয়ে বেশি ভুক্তভোগী দেশগুলোর মতো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কেননা এ অঞ্চলটি অধিক মাত্রায় ঘনবসতিপূর্ণ ও দরিদ্র। উন্নত দেশগুলোর মতো এসব দেশের সার্বিক সক্ষমতাও অনেক কম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা