শিক্ষা
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইবির জিয়া হলে সিট বিশৃঙ্খলার প্রতিবাদে প্রভোস্ট কক্ষে তালা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দে অনিয়ম ও বিশৃঙ্খলার প্রতিবাদে প্রভোস্টের কক্ষে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শনিবার (৯ মে) শিক্ষার্থীরা প্রভোস্ট কক্ষের সামনে বিছানা বিছিয়ে এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, হলের ফি পরিশোধ করে রশিদ জমা দেওয়া এবং তালিকায় নাম থাকার পরেও তারা নির্ধারিত কক্ষে উঠতে পারছেন না। মেস ছেড়ে দিয়ে হলে আসা কেউ কেউ এখন থাকার জায়গাহীন অবস্থায় পড়েছেন। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ প্রভোস্ট কক্ষে তালা দিয়ে সংগঠিত প্রতিবাদে নামেন।

শিক্ষার্থীরা আরও বলেন, মৌখিক আশ্বাসে আমরা আর আস্থা রাখতে পারছি না। দ্রুত তদন্ত সাপেক্ষে স্বচ্ছ প্রক্রিয়ায় সিট পুনর্বণ্টন করতে হবে।

এবিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, আমাকে হলের কর্মকর্তারা যে তথ্য সংগ্রহ করে দিয়েছে, তার ভিত্তিতে বরাদ্দ দিয়েছি। তাতে তথ্য গড়মিল ছিল। প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করছে না। আপাতত আমি বিশ্ববিদ্যালয়ের বাহিরে আছি, প্রশাসনের সঙ্গে আলাপ করে দেখছি।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল হল প্রভোস্টের স্বাক্ষরে ৮৫ জনের চূড়ান্ত কক্ষ নির্ধারণের তালিকা প্রকাশিত হলে একাধিক তলায় বিভিন্ন কক্ষে সিট ফাঁকা থাকা সত্ত্বেও বরাদ্দ না দেওয়া এবং সিট না থাকলেও বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা