ছবি: সংগৃহিত
সারাদেশ

আমগাছের মগডালে অচেতন গৃহবধূ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের মগডালে উঠে অচেতন হয়ে পড়া বৃষ্টি আক্তার (২১) নামের এক গৃহবধূকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির আঙিনার একটি আমগাছের উঁচু মগডালে বৃষ্টি আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তাকে নিচে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হলে বিষয়টি ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনকে জানানো হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে জড়ো হন শত শত উৎসুক মানুষ।

খবর পেয়ে রাত ৮টার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিশেষ কৌশল ব্যবহার করে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় গাছের মগডাল থেকে অচেতন অবস্থায় থাকা ওই গৃহবধূকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

উদ্ধারের পর তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হলে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে।

বৃষ্টি আক্তার উপজেলার ওই এলাকার মো. জিলহানির স্ত্রী। তবে কীভাবে বা কেন তিনি আমগাছের মগডালে উঠেছিলেন এবং সেখানে গিয়ে কীভাবে অচেতন হয়ে পড়েন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জ্ঞান ফেরার পরও এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয় বাসিন্দা মিলন চন্দ্র রায় ও লোকমান হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে ওই গৃহবধূকে উদ্ধার করেন।

এদিকে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে অলৌকিক ঘটনা বা ‘জিন-পরীর’ প্রভাব বলে ধারণা করলেও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা