ছবি: সংগৃহিত
বাণিজ্য

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

সান নিউজ ডেস্ক

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। আজ থেকে থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত আয়োজিত ‘প্রো-উইক’-এ খাবার ও গ্রোসারি অর্ডারে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন প্যান্ডাপ্রো গ্রাহকেরা।

এছাড়া ৩১ জুলাইয়ের মধ্যে নতুন প্যান্ডাপ্রোর গ্রাহক হিসেবে সাবস্ক্রাইব করলে মিলবে ৬০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা। নতুন ব্যবহারকারীরা সাইন-আপের সময় চেক বক্স সিলেক্ট করে সহজেই অটো-রিনিউয়াল অপশনটি বেছে নিতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালীন প্যান্ডাপ্রো গ্রাহকেরা সুলতান’স ডাইন, চিজ, ম্যাডশেফ, বার্গার এক্সপ্রেস ও পিৎজা বার্গের মতো জনপ্রিয় রেস্টুরেন্টের খাবার অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি, প্যান্ডামার্ট থেকে নির্ধারিত গ্রোসারি পণ্যে ৫৫ শতাংশ এবং বিভিন্ন পার্টনার শপে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

প্যান্ডাপ্রো একটি বিশেষ সাবস্ক্রিপশন প্রোগ্রাম। এই সাবস্ক্রিপশনেরয় মাধ্যমে প্যান্ডাপ্রো গ্রাহকেরা নির্দিষ্ট পরিমাণের বেশি কেনাকাটায় আনলিমিটেড ফ্রি ডেলিভারি সুবিধা ও আকর্ষণীয় সব ছাড় পেয়ে থাকেন। ‘প্রো-উইক’ শেষ হয়ে গেলেও প্যান্ডাপ্রোর নিয়মিত গ্রাহকেরা আনলিমিটেড ফ্রি ডেলিভারি, খাবারে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং ‘পিক-আপ’ অর্ডারে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

এই বিশেষ অফারগুলো পেতে গ্রাহকদের একটি সক্রিয় প্যান্ডাপ্রো সাবস্ক্রিপশন থাকতে হবে। প্রতি মাসে সর্বনিম্ন ৫০ টাকায় এই সাবস্ক্রিপশন নেওয়া যাবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

বন্ধ গার্মেন্টস কারখানা দ্রুত চালুর আশ্বাস ; স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ থাকা গার্মেন্টস কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স...

নওগাঁর স্বাধীনতা বিরোধী ধর্মান্ধগোষ্টীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা...

নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়...

দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়েছেন মৌমি

পৃথিবীর আলো ও চোঁখে না দেখা দৃশ্য দেখার সৌভাগ্য হয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা