৫২, অ্যাপে, তথ্য, ফাঁসের, ঝুঁকি,!,
টেকলাইফ

৫২ অ্যাপে তথ্য ফাঁসের ঝুঁকি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মোবাইলে অ্যাপ ব্যবহার করে আমরা অনেক ধরনের উপকৃত হয়ে থাকি। কিন্তু আপরি জানেন কি এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই হাতিয়ে নিচ্ছে আপনার সকল গোপঁন তথ্য!

মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষে গোপন তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে চীনের গোয়েন্দারা, এমন অভিযোগের তদন্তে নেমেছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট।

এ ব্যাপারে সংস্থাটি সতর্ক করে বলছে, ভারতে চীনের তৈরি ৫২ মোবাইল অ্যাপে মাধ্যমে দেশটির জনগণের তথ্য চুরি হওয়া প্রমাণ মিলেছে, তাই তা ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টিকটক, হেলো, ভিগো ভিডিয়োর, উইচ্যাট, মতো জনপ্রিয় অ্যাপ। এর আগেও এই ধরণের অ্যাপের মাধ্যমে তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এরইমধ্যে ৫২টি কালো তালিকাভুক্ত মোবাইল অ্যাপের নাম কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেখানে মোবাইল অ্যাপগুলো বন্ধ করে দেয়ার আর্জি জানান হয়েছে। তবে অবিলম্বে মোবাইল অ্যাপগুলো দেশের নাগরিকরা যাতে ব্যবহার করা বন্ধ করে দেন তার জন্যও আবেদন করার প্রস্তাব দেয়া হয়েছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে করছে, ওই ৫২টি মোবাইল অ্যাপে লুকিয়ে রয়েছে বিপদ। অ্যাপের মাধ্যমেই পাচার হয়ে যেতে পারে দেশের গোপন তথ্য। নাগরিকদের ব্যক্তিগত পরিসরে থাকা তথ্যও পাচার হয়ে যেতে পারে বলে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারে এক কর্মকর্তার কথায়, গোয়েন্দা সংস্থার দেয়া তালিকায় অনেকগুলো অ্যান্ড্রয়েয়েড বা আইএএস অ্যাপ্লিকেশন রয়েছে যা চীনা সংস্থার তৈরি। ওই অ্যাপগুলোর লিঙ্ক ব্যবহার করে স্পাইওয়্যার বা আপত্তিকর কাজে প্রতিপক্ষ ব্যবহার করতে পারে বলেও দাবি করা হয়েছে। তাই নিজের ও দেশের ক্ষতি এড়াতে তালিকাভুক্ত ৫২টি চীনা অ্যাপ ব্যবহার না করার আবেদন জানান হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা