খেলা

ক্রিকেটারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-২০ সিরিজে প্রথমটিতে সাত উইকেটে জয় পায় টাইগাররা।

ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের সঙ্গে এই পাঁচ ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ। বাকি চারটি ম্যাচ ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর মিরপুরেই অনুষ্ঠিত হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার...

লণ্ঠিত স্বর্ণ ও মোবাইলসহ তিন আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দস্যুতা মামলার ঘটনায় জড়িত...

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বি...

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলে ভয়াবহ আঘাত হেনেছে সাইক্লোন ‘ম...

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা