খেলা

জয় দিয়ে টাইগারদের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ। স্বাগতিকরা ৭ উইকেটে হারায় সফরকারী কিউইদের। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরেকটি জয়ের স্বাদ পেলো টাইগাররা। আর বিশ্ববাসীও দেখলো বাঙালিদের নতুন শক্তিমত্তা।

নিউজিল্যান্ডের করা ৬০ রানের জবাবে ৬১ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। মাত্র ৭ রান তুলতেই লিটন দাস ও মোহাম্মদ নাঈমের উইকেটের পতন হয়। লিটন দাস ৩ বল খেলে ১ রানে এজাজ প্যাটেলের বলে আউট হোন। তা ছাড়া মোহাম্মদ নাঈম ৬ বল খেলে ১ রান করে ম্যাকনকির বলে সাজঘরে ফিরেন। রাচিন রবীন্দ্রের বলে আউট হওয়ার আগে ৩৩ বলে ২৫ রান করেন সাকিব। পরে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জুটি গড়েন মুশফিকুর রহিমের সাথে। মুশফিকুর রহিম ২৬ বলে ১৬ রান ও মুহাম্মাদুল্লাহ রিয়াদ ২২ বলে ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন। ১৫তম ওভারের শেষ বলে ছক্কা হাকান রিয়াদ। এতে করে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫ ওভারে ৬২ রান। ৩৩ বলে ২৫ রান ও ৪ ওভার বল করে ১০ দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান।

এর আগে প্রথমে ব্যাটিং করে ৬০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জ্যাকব ডুফির উইকেটের পতনের মধ্য দিয়ে মাত্র ৬০ রানেই অল আউট হয়ে যায় সফরকারী দলটি। তারা মাত্র ১৬ ওভার ৫ বলেই গুটিয়ে যায়। কিউইদের ইতিহাসে এটি যৌথভাবে সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অল আউট হয়েছিল ৬০ রানেই।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ১১ বলে ৫ রানে উইল ইয়ং, রাচিন রবীন্দ্র শুন্য ও সিলন ডে গ্রানধুমি ৪ বলে এক রান ও টম ব্লান্ডেল ৬ বলে ২ রান নিয়ে আউট হয়েছেন। কলি কনচি সাকিবের ৩ বলে শুন্য করে আউন হন। তা ছাড়া হ্যানরি নিকলস ২৪ বলে ১৮ রান করে সাইফুদ্দিনের বলে আউট হন। এজাজ প্যাটেল ৬ বলে ৩ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন। ডুআগ ব্রাসেয়েল ৭ বলে ৫ রান করে মোস্তাফিজের বলে আউন হন। জ্যাকব ডুফি ৫ বলে ৩ রান নিয়ে মোস্তাফিজের বলে আউট হন।

নিউজিল্যান্ডকে প্রথম ওভারেই আঘাত হানেন বাংলাদেশি স্পিনার মাহেদী হাসান। তার বলে ইনিংসের তৃতীয় ডেলিভারিতে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেছেন রাচিন রাভিন্দ্রা। অভিষিক্ত এই ব্যাটার ফিরেছেন শূন্য রানে।

এর আগে টসে জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে ছিল না দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে একাদশে স্থান পায় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে মোহাম্মদ নাঈম শেখ।

অন্যদিকে নিউজিল্যান্ড দলে অভিষেক হয়েছে কোল ম্যাকনকি ও রাচিন রবীন্দ্র। পেস বোলিংয়ে নিউজিল্যান্ড ডগ ব্রেসওয়েলের সঙ্গে দলে আছেন জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রাবিন্দ্র, টম ব্লানডেল, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম (অধিনায়ক ও উইকেট কিপার), হ্যানরি নিকলস, কোলে কনচি, ডুআগ ব্রাসেয়েল, এজাজ প্যাটেল, ব্লেইর টিকার ও জ্যাকব ডুফি।

বাকি ম্যাচগুলো ৩, ৫, ৮ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

গজারিয়াতে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ গ্রেপ্তার এক, দেশীয় অস্ত্র উদ্ধার 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জ...

জয়-পরাজয় মেনে নিন: সিইসি

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান...

গুড গভরনেন্স ফোরাম এর নির্বাচনী জনমত জরিপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই শুরুর আগেই নির্বাচনী মাঠের সমীক...

মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত...

হ্যাঁ না নিয়ে বিপাকে ভোটাররা

গণভোটের ভোটপ্রদান করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক ভোটার। কেউ কেউ হ্যাঁ না ব্যালটে...

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত। সেই সঙ্গে বাং...

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে : সিইসি

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে। গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লা...

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ...

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা