সংগৃহীত ছবি
জাতীয়

ফাগুনে রঙিন ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক : শীতের শেষে বসন্তের আগমন। প্রকৃতিজুড়ে চলছে ফুলে ফুলে রঙিন সাজে সেজে ওঠার প্রস্তুতি। আজ পয়লা ফাল্গুন। শুরু হলো ঋতুরাজ বসন্তের দিন।

আরও পড়ুন : ১৪ ফেব্রুয়ারি কেন ভালোবাসা দিবস?

ফাগুন হাওয়ায় ভালোবাসাও কড়া নাড়ছে দরজায়। এ যেন বসন্ত হাওয়ায় রঙিন ভালবাসা। আজ ফাগুন হাওয়ায় হৃদয় নিংড়ানো ভালোবাসা ছড়িয়ে পড়বে হৃদয় থেকে হৃদয়ে। কোকিলের কুহুতান মন মাতাবে আজ।

‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধনছেঁড়া প্রাণ।’ ফাগুনে কবি রবিন্দ্রনাথ ঠাকুরের প্রাণও হয়েছিল আপনহারা। বসন্ত হাওয়ায় প্রাণে সঞ্চার হয় ভালবাসা-প্রেম, আর জেগে ওঠে প্রকৃতিও। প্রকৃতিও যেন তার ভালবাসা উজার করে দেয়।

আরও পড়ুন : বসন্তে নিজের যত্ন

আজ ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। বসন্তের প্রথম দিনও আজ। ফাগুনের মৃদু হাওয়ায় আজ হৃদয় আপ্লুত হবে প্রাণভরা ভালোবাসায়। হাতে হাত আর চোখে চোখ রেখে, প্রেমিক-প্রেমিকা একে অপরকে বলবে ‘ভালবাসি’, বড় বেশি ভালবাসি তোমাকে। বাসন্তী রঙা শাড়ির সঙ্গে খোঁপায় গুঁজে রাখা ফুল ছড়াবে ভালবাসার সৌরভ। প্রেমিকার স্পর্শে প্রেমের স্নিগ্ধতায় বিভোর হবে মন। লাল আর বাসন্তী রঙে নিজেদের সাজিয়ে বসন্ত ও ভালোবাসার উচ্ছলতা ও উন্মাদনা চলবে সর্বত্র।

বিগত কয়েক বছর ধরে ঋতুরাজের হাত ধরে আসছে ভালোবাসার দিন। যদিও ভালোবাসা ক্ষণিকের নয়, চিরন্তন। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার নয়, শুধু স্বামী-স্ত্রীর নয়, এ ভালোবাসা বয়সের ফ্রেমে বাঁধা নয়, এটা প্রসারিত হয় বন্ধু-বান্ধব, পরিচিতজনসহ সবার মাঝে।

আরও পড়ুন : ছুটির দিন কাটাবেন যেভাবে

ভালোবাসার এমন দিনে তরুণ-তরুণীরা মাতিয়ে তোলে রাজধানীর সর্বত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলার পেছনের সবুজ প্রাঙ্গণ, বইমেলা, ধানমন্ডি লেক, বনানী লেক, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্কসহ পুরো নগরী ফুলে ফুলে ভালোবাসা ও ফাল্গুন উদযাপনে রঙিন হয়ে উঠে।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হবে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজিত ‘বসন্ত উৎসব’। বসন্তের নাচ, গান ও কবিতার পাশাপাশি প্রতিবাদী নাচ, গান ও আবৃত্তিরও আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। যন্ত্রসংগীতে উৎসবের সূচনা হবে সকাল ৭টা ১৫ মিনিটে।

আরও পড়ুন : ঘরে বসেই হেয়ার স্পা করার উপায়

১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে সকালের পর্বের অনুষ্ঠান। শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার চারুকলায় ফিরে আসবে। এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে বেঙ্গল পরম্পরার যন্ত্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু পরের পর্বের আয়োজন।

বিকাল ৩টায় শুরু হবে শিল্পকলা একাডেমির বসন্ত উৎসব । রমনা পার্কের শতায়ু অঙ্গণে এই আয়োজনে থাকবে আলোচনা সভা ও নৃত্য পরিবেশনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা