জাতীয়

চাকরিতে যোগ দিচ্ছেন দুদকের শরীফ

সান নিউজ ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে আপস না করায় রাঘব বোয়ালদের রোষানলে পড়েন দুর্নীতি দমন কমিশন (দুদক)- চাকরিচ্যুত হন উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। এয়ারলাইন্স কোম্পানির দুই লাখ টাকা বেতনের চাকরির অফার ফিরিয়ে দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি হারানো মো. শরীফ উদ্দিন। তবে তিনি যোগ দিচ্ছেন একটি বেসরকারি ভেটেরিনারি মেডিসিন ফার্মে। প্রতিষ্ঠানটির হেড অব টেকনোলজিস্ট পদে নিয়োগ পেয়েছেন। বেতন মাসে ৮০ হাজার টাকা। সবকিছু ঠিক থাকলে শরীফ আগামী সপ্তাহে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

দুটি বেসরকারি এয়ারলাইনস ও তিনটি প্রতিষ্ঠানে সিইও পদসহ অন্তত ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরির অফার আসে তার কাছে, এসবের কোনো পদের বেতন ছিল ২ লাখ টাকার বেশি, কয়েকটি পদে এক-দেড় লাখ টাকা।অনেক প্রতিষ্ঠান অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাঠিয়ে দেয়। তবে যেসব প্রতিষ্ঠান চাকরির অফার দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান শরীফ উদ্দিন। বলেন, বড় বড় ওই সব পদে যোগ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমার ওইরকম উচ্চাকাঙ্ক্ষা নাই। ওই সব অফার ফিরিয়ে দিয়েছি। কারণ তা নাহলে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব না। সে জন্য ভেটেরিনারি একটি ফার্মে আগামীকাল কাজে যোগ দেব।

তিনি বলেন, ‘চাকরির অফার আসে একটি ভেটেরিনারি মেডিসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানেরও। যেহেতু আমি ভেটেরিনারি চিকিৎসক। এ প্রতিষ্ঠানে যোগ দিলে আমার পুরোনো পেশায় ফেরার সুযোগ তৈরি হয়। এজন্য আমি ভেটেরিনারি ওষুধ কোম্পানিতে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা ও চট্টগ্রামে ওই প্রতিষ্ঠানের অফিস রয়েছে।’

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে শরীফ উদ্দিন বলেন, ‘আমি চাকরি জীবনের শুরু থেকে গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি। এখনো গণমাধ্যম আমার পাশে এসে দাঁড়িয়েছে।’

চাকরি হারানোর পর আর্থিক অনটনে পড়েন শরীফ উদ্দিন। পারিবারিক সিদ্ধান্তে তিনি ভাইয়ের কনফেকশনারিতে কাজ শুরু করেন। এ নিয়ে গত ৬ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর শরীফের কাছে দেশি-বিদেশি অন্তত ৩০টি প্রতিষ্ঠান থেকে চাকরির প্রস্তাব আসে।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

জানা গেছে, দুদকের বড় বড় অভিযোগের ফাইল অনুসন্ধানে নিয়োজিত ছিলেন সংস্থার উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। এরমধ্যে অন্যতম কক্সবাজারে সরকারি উন্নয়ন প্রকল্পের সাড়ে তিন লাখ কোটি টাকার জমি অধিগ্রহণ কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পখ্যাত কক্সবাজার পৌরসভার পানি শোধনাগার প্রকল্পে অনিয়ম উদঘাটন, রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির উৎস অনুসন্ধান, কর্ণফুলী গ্যাসের বড় বড় রাঘব বোয়ালদের বিরুদ্ধে তদন্ত করে মামলার সুপারিশ করেছিলেন। অনেকের বিরুদ্ধে মামলা করেছিলেন। আবার অনেকের বিরুদ্ধে অভিযোগপত্রও দিয়েছিলেন শরীফ।

কক্সবাজারের জমি অধিগ্রহণ প্রকল্পে ২২ জন আমলা, তিনজন পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়ার বিষয়টি কাল হয়ে দাঁড়ায় শরীফ উদ্দিনের।

২০২১ সালের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। পরবর্তীসময়ে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দুদকের চাকরি বিধিমালা ৫৪-এর ২ ধারায় কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতাবলে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়।

আরও পড়ুন: ২০২৪ নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ব

’শরীফ উদ্দিন ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিনের ডক্টর থেকে মেজর হন। ২০১৪ সালে দুর্নীতি দমন কমিশনে যোগদানের আগে তিনি ৪ বছর ধরে বিভিন্ন ফিড কোম্পানিতে চাকরি করছিলেন। গত ১৬ই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (সার্ভেন্টস) সার্ভিস রুলস-২০০৮ এর ৫৪ (২) ধারায় শরীফকে বরখাস্ত করে দুদক। দুদকের চাকরি বিধিমালা ৫৪(২) ধারায় বলা আছে, ‘এই বিধিমালায় ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, উপযুক্ত কর্তৃপক্ষ কোন কারণ না দর্শাইয়া কোন কর্মচারীকে ৯০ দিনের নোটিশ প্রদান করিয়া অথবা নব্বই দিনের বেতন নগদ পরিশোধ করিয়া তাহাকে চাকরি হইতে অপসারণ করিতে পারিবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা