সব স্কুল খুলে দেওয়ার আহ্বান (ছবি: সংগৃহীত)
জাতীয়

স্কুল খুলে দেওয়ার আহ্বান ইউনিসেফের 

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে গত দুই বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর কারণে অপূরণীয় ক্ষতির মুখে রয়েছে শিক্ষার্থীরা। এর কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিশু। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সব স্কুল খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানিয়েছেন।

এদিকে বিবৃতিতে শিক্ষা খাতের বিপর্যয় এড়ানোর জন্য ইউনিসেফ বেশ কিছু সুপারিশ দিয়েছে।

আরও পড়ুন: ডিএমপির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

সুপারিশগুলো হলো-

স্কুলগুলো পুরোপুরি কিংবা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত। এ কারণে স্কুল খোলা রাখার সুপারিশ করেছে সংস্থাটি।

কোভিড-১৯ ঝুঁকি প্রশমনের ব্যবস্থাগুলোই স্কুল খোলা রাখতে সাহায্য করে- বলছে ইউনিসেফ। সুপারিশে বলা হয়েছে, ডিজিটাল সংযুক্তির পেছনে বিনিয়োগ নিশ্চিত করতে পারলেই কোনো শিশু পেছনে পড়ে থাকবে না। প্রতিটি শিশুকে স্কুলে ফিরিয়ে আনার জন্য আমাদের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মধ্যে আছে প্রতিটি কমিউনিটির প্রান্তিক শিশুদের ওপর বিশেষ লক্ষ্য রেখে কিছু বিষয়ে বিস্তৃত সহায়তা করা। যেমন- শ্রেণিকক্ষে পাঠদানের ঘাটতি পূরণে অতিরিক্ত ক্লাস নেওয়া, মানসিক স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, সুরক্ষা এবং অন্যান্য পরিষেবা প্রদান।

শিক্ষক ও স্কুলকর্মীদের অবিলম্বে টিকা দেওয়ার আহ্বান জানানো হয় সুপারিশে। প্রথম সারির স্বাস্থ্যকর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টিকা দেওয়ার পরই শিক্ষক ও স্কুল কর্মীদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করছে ইউনিসেফ।

আরও পড়ুন: একাদশে ভর্তির ফলাফল রাতে

এ সংক্রান্ত সুপারিশে সশরীরে স্কুলে যেতে টিকাদানকে পূর্বশর্ত না করার আহ্বান জানিয়েছে শিশুর অধিকার এবং উন্নয়নে কাজ করা বিশ্ব সংস্থাটি। সুপারিশে নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, অগ্রাধিকারপ্রাপ্য জনগোষ্ঠীকে পুরোপুরি সুরক্ষিত করার পর টিকার যথেষ্ট প্রাপ্তি নিশ্চিত হলে ইউনিসেফ শিশুদের টিকাদানকে সমর্থন করে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা