জাতীয়

বংশালে নারীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালে পান্না বেগম (৪০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে বংশালের সুরিটোলা সিদ্দিক বাজার এলাকায় ভাড়া বাসার তৃতীয় তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত পান্নাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তার ছেলের শাশুড়ি শিউলি বেগম। তিনি বলেন, রাতে পান্না বেগম বাসায় একাকী ছিলেন। গত শুক্রবার পান্নার বড় ছেলে পাঠাও চালক পাভেল ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে গেছে। ছোট ছেলে জুবায়ের সন্ধ্যায় আমাদের বাসায় বেড়াতে আসছিলেন। হঠাৎ বাড়িওয়ালা খবর দেয় পান্না রুমের মেঝেতে অচেতনভাবে পড়ে আছে। সেখানে গিয়ে দেখি তার শরীরের ওপরে বালিশ চাপা এবং পিঠের পেছনে আঘাতের চিহ্ন। তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন। রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পান্নার স্বজনরা ধারণা করছেন, কেউ পান্না বেগমকে খুন করে পালিয়েছে।

বংশাল থানার এসআই হেদায়েত হোসেন মোল্লা বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত পান্না মুন্সিগঞ্জের বিক্রমপুরের মৃত মমিন কাজির স্ত্রী। পরিবারের সঙ্গে সুরিটোলা ভাড়া বাসায় থাকতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা