ছবি: সংগৃহীত
খেলা

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার বড় প্রমাণ পাকিস্তান । বাবর-শাহিনদের ধারাবাহিক ব্যর্থতা এবং দর্শকপ্রিয়তা কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়ে। ঘরের মাঠের আন্তর্জাতিক ম্যাচগুলোর কাঙ্ক্ষিত মূল্য তো দূরের কথা, শেষ পর্যন্ত বাধ্য হয়ে নামমাত্র দামেই সম্প্রচার স্বত্ব বিক্রি করতে হয়েছে পিসিবিকে ।

আসন্ন হোম সিরিজের জন্য মোট ৬০ কোটি পাকিস্তানি রুপি লক্ষ্যমাত্রা বা ভিত্তিমূল্য ধরেছিল পিসিবি। কিন্তু দলের করুণ দশা আর বর্তমান বাজার পরিস্থিতির কারণে বড় কোনো বেসরকারি চ্যানেল এই নিলামে ঝুঁকি নেয়নি। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি এতে অংশ নেয়। বাধ্য হয়ে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় অর্ধেক কমে মাত্র ৩৫ কোটি রুপিতেই তাদের কাছে স্বত্ব ছাড়তে হয়েছে। এই চুক্তির আওতায় আগামী ২৫টি ম্যাচ—যার মধ্যে রয়েছে ৫টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি—সম্প্রচার করবে পিটিভি।

পাকিস্তানের ক্রিকেটে এই ধসের মূল কারণ হিসেবে দলটির সাম্প্রতিক মাঠের রূপ দেখছেন বিশ্লেষকেরা। শেষ ১৫টি আন্তর্জাতিক ম্যাচের একটি বড় অংশে পরাজয় এবং শ্রীলঙ্কা কিংবা আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষেও দর্শকদের অনীহা সম্প্রচারকদের হাত গুটিয়ে নিতে বাধ্য করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পুরোনো আর্থিক জটিলতা। অতীতে যেসব কোম্পানি বড় অঙ্কের টাকায় স্বত্ব কিনে নিত, তাদের কাছেও পিসিবির পুরনো পাওনা বকেয়া রয়েছে।

মাঠের অফ-ফর্ম আর আয়ের খরা—দুটোই এখন বড় বিপাকে ফেলেছে পিসিবিকে।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা