জাতীয়

বন্যার পূর্বাভাস জানা যাবে ৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বন্যা শুরুর ৩ দিন থেকে ৩ ঘণ্টা আগে ইন্টারনেটের মাধ্যমে স্থানীয় জনগণের মুঠোফোনে পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তা পাঠানো হবে। অ্যান্ড্রয়েড ফোনে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তা পৌঁছাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও এটুআই এবং ইন্টারনেট প্রযুক্তি বিষয়ক সংস্থা গুগলের সহযোগিতায় একটি উন্নত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করেছে। এর মাধ্যমে এই সতর্ক বার্তা পাঠানো হচ্ছে। আগামীকাল এই ডিজিটাল পদ্ধতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা উদ্বোধন করা হবে।

পূর্বাভাসের প্রক্রিয়া বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ লুৎফর রহমান জানান, প্রতিদিন সারাদেশের ১০৯ স্টেশন থেকে বন্যা মনিটরিং তথ্য সংগ্রহ করে এটুআই-এর মাধ্যমে গুগলের কাছে পৌঁছানো হয়। গুগল ফোরকাস্ট মডেল ব্যবহার করে বন্যা ঝুঁকিপূর্ণ এলাকায় তিনদিন থেকে তিন ঘণ্টা আগে ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন ব্যবহারকারীকে পুশ নোটিফিকেশনের মাধ্যমে পূর্বাভাস পৌঁছে দিচ্ছে। এমনকি বাইরের কেউ যদি ঝুঁকি-প্রবণ এলাকায় যান, গুগল তার অবস্থান শনাক্ত করে নোটিফিকেশন পাঠাবে। গুগল ম্যাপেও নোটিফিকেশনের বিস্তারিত এবং বন্যা বিষয়ে নানা রকম পরামর্শমূলক তথ্য প্রদান করছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশসহ উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস জনিত বন্যার পূর্বাভাস পৌঁছানোর বিষয় অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। একইসাথে পূর্বাভাস সময় বাড়িয়ে ৭ থেকে ১০ দিন পূর্বে পূর্বাভাস পৌঁছাতে চায় মন্ত্রণালয়। এই প্রযুক্তি ব্যবহার করে গতবছর বন্যা ঝুঁকি-প্রবণ এলাকার জনগণের ৩ লাখ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কাছে ১০ লাখ নোটিফিকেশন পাঠানো হয়েছে।

উপসচিব মোহাম্মদ লুৎফর রহমান আরও জানান, আগামীতে যেকোনো মোবাইলে ক্ষুদে-বার্তার মাধ্যমে নোটিফিকেশন পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা দেশের বন্যা ঝুঁকিপূর্ণ প্রায় ৯৯ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মোট ১০০ জনের মোবাইল নাম্বারসহ তালিকা চেয়েছি। যাতে গ্রুপ করে পূর্বাভাসের মেসেজ পাঠিয়ে সংশ্লিষ্ট এলাকায় অবগত করা যায় এবং ক্ষয়ক্ষতি হ্রাস পায়।

আগামীকাল রাজধানীর গ্রীণরোডে অবস্থিত পানি ভবনে মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা