ছবি: সংগৃহীত
বিনোদন

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা ও বিশ্রামে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে চিকিৎসা এখনো চলমান রয়েছে।

লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস শেষ হয়েছে এবং চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন অভিনেত্রী। এরপর থেকেই চিকিৎসা ও বিশ্রামে ছিলেন তিনি।

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, তার চলতি মাস থেকেই শুটিং শুরু করার ইচ্ছা রয়েছে। এ নিয়ে কথাবার্তাও চলছে। শুটিং শুরু হলে সবাইকে জানাবেন বলেও জানান তিনি।

প্রায় নয় মাস শুটিং থেকে দূরে থাকার বিষয়ে অভিনেত্রী বলেন, অসুস্থতার কারণেই এতদিন কাজ করতে পারেননি। তখন শারীরিক অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ ছিল। এখন অনেকটা সুস্থবোধ করায় ভেবেচিন্তেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় ভক্তদের ভালোবাসা ও সমর্থনের কথাও তুলে ধরেন তানিয়া বৃষ্টি। তিনি বলেন, যারা তাকে ভালোবাসেন, পাশে থাকেন এবং তার অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই তিনি কাজে ফেরার চেষ্টা করছেন।

অসুস্থতার সময়ে যারা তার খোঁজ নিয়েছেন, সুস্থতার জন্য দোয়া করেছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, লাইভের শেষ দিকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

এদিকে অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়া বৃষ্টির হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

চিকিৎসা চলমান থাকলেও অভিনয়ে ফেরার বিষয়ে আশাবাদী তানিয়ার ভক্তরা। তবে শুটিং শুরুর নির্দিষ্ট সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি অভিনেত্রী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা