জাতীয়

রোহিঙ্গাদের মিয়ানমারে নিতে চাপ সৃষ্টির আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক: রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জেনেভায় এলডিসির এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক বৈঠকে যোগ দেন ড. মোমেন। বৈঠকের ফাঁকে ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ দেয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ মানবিক সিদ্ধান্তকে স্বাগত জানান ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা