জাতীয়

তেল ও ব্যাটারি চুরির দায়ে রেলের কর্মচারীসহ আটক ৭

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও টাইগারপাস এলাকার মার্শাল ইয়ার্ড থেকে ৫০০ লিটার ডিজেল, ৩৯টি বড় ব্যাটারিসহ রেলওয়ের ৫ কর্মচারীসহ ৭ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ও মার্শাল ইয়ার্ড থেকে তাদের আটক করা হয় বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাশ।

তিনি জানান, ইয়ার্ড থেকে সুকৌশলে ৫০০ লিটার তেল ও ৩৯টি ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিল তারা। এ সময় তাদের তল্লাশী করে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মো. জাবেদ হোসেন (২৫), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. মামুন (২৫), মো. পারভেজ (২১), সুমন শীল (৩৫), মো. আমজাদ হোসেন (৬৭) ও মো. শহীদ (৪৯)। এদের মধ্যে রেলওয়ের কর্মচারী ৫ জন ও ২ জন বহিরাগত। তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সত্যজিৎ দাশ।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা