জাতীয়
রূপগঞ্জে আগুন

আহতদের ৫০ হাজার টাকার চেক হস্তান্তর 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনের ঘটনায় আহতদের মাঝে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। এ সময় সাথে ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।

শনিবার (১০ জুলাই) বিকেল পৌনে ৩টায় ঢামেক হাসপাতালে আহত ৩ জন নারী রোগীর স্বজনদের হাতে চেক তুলে দেন তিনি।

কে এম আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ফান্ড থেকে এ ঘটনায় আহতদের জন্য ৫০ হাজার টাকা ও নিহতদের প্রতিটি পরিবারের জন্য দুই লাখ টাকা করে দেয়া হবে।

ঢামেক হাসপাতাল বর্তমানে তিনজন রোগী ভর্তি রয়েছে। তাদেরকে এসব চেক দেয়া হয়েছে। বাকিদেরকেও এ সাহায্য দেয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, আমাদের জানামতে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবারের কাছে চেক পৌঁছে দেয়া হবে।

ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে আহত হয়ে যারা এসেছেন তাদের বিনা পয়সায় সকল চিকিৎসা করা হচ্ছে। আহতদের ব্যাপারে তিনি বলেন, আমাদের এখানে বর্তমানে তিনজন নারী রোগী ভর্তি রয়েছে। তাদের অবস্থা ভালো আছে।

সান নিউজ/এমআর/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা