জাতীয়

‘করোনার টেস্ট করতে লাগবে ১০০ টাকা’

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি হাসপাতালে ১০০ টাকায় ও বেসরকারি হাসপাতালে ৭০০ টাকায় করোনার টেস্ট করা হবে। আগামী দু’একদিনের মধ্যেই এর অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বেসরকারি হাসপাতাল ও ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর হয়ে গেছে। বুধবার চূড়ান্ত সই করেছি। সেটি প্রজ্ঞাপন আকারে চলে আসবে দুই একদিনের মধ্যেই। বেশ কিছুদিন আগেই নীতিমালা অনুমোদন দেয়া হয়েছিল। তবে কিটের মূল্য ঠিক করা ছিল না। এবার মূল্য ৭০০ টাকা ঠিক করে দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, যাদেরকে অনুমোদন দেয়া হবে তারা অ্যান্টিজেন টেস্ট করতে পারবে। তবে ভালো মানের হাসপাতালগুলোই অনুমোদন পাবে। সবাইকে অনুমোদন দেয়া হবে না।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ স্থানীয় সরকার ও বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের নীতিমালা অনুমোদন করে স্বাস্থ্যসেবা বিভাগ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা