জাতীয়

‘দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সক্ষম’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে যতোই প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন জনগণ তা মোকাবিলা করতে সক্ষম। মঙ্গলবার (২২ জুন) সকালে আয়োজিত একনেক সভায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উঠেছে ১০ প্রকল্প।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন সিনিয়র তথ্য কর্মকর্তা ও উপসচিব মো. শাহেদুর রহমান।

একনেক সভার প্রকল্প সমূহ :

১. ‘নোয়াখালী সড়ক বিভাগাধীন ক্ষতিগ্রস্ত কবিরহাট-ছমিরমুন্সীরহাট-সোনাইমুড়ী সড়ক (জেড-১৪১০) এবং সেনবাগ-বেগমগঞ্জ গ্যাসফিল্ড-সোনাইমুড়ী সড়ক (জেড-১৪৪৬) উন্নয়ন’ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩৭১ কোটি ১৬ লাখ টাকা।

২. ‘সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি (১ম সংশোধিত)’ প্রকল্পটিও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে। প্রথম সংশোধনের মাধ্যমে প্রকল্পটির ব্যয় ২৩৬ কোটি ৫০ লাখ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬৭৪ কোটি ৭৩ লাখ টাকা।

৩. স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত ‘গোপালগঞ্জ জেলার পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটিও একনেক সভায় উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২৬১ কোটি ৩৩ লাখ টাকা।

৪. ‘গাজীপুর সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য এবং বিভিন্ন অঞ্চলে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের নিমিত্তে জমি অধিগ্রহণ’ প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭৮২ কোটি ২৫ লাখ টাকা।

৫. ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন (১ম পর্যায়) ১ম সংশোধিত’ প্রকল্পটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি সংশোধনীর মাধ্যমে ৮০৬ কোটি টাকা থেকে ব্যয় বেড়ে হচ্ছে ৮৯৭ কোটি টাকা। একইসঙ্গে বাস্তবায়ন মেয়াদ আড়াই বছর বেড়ে হচ্ছে ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত।

৬. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন ২য় সংশোধিত’ প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সংশোধনীর মাধ্যমে মেয়াদ দুই বছর বেড়ে হচ্ছে ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত। আর ব্যয় বেড়ে হচ্ছে ৬৪৮ কোটি ৪৪ লাখ টাকা।

৭. ‘সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উদ্ভাবন’ শীর্ষক প্রকল্পটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা।

৮. স্থানীয় সরকার বিভাগের ‘গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ৬৮৫ কোটি টাকা।

৯. ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প জেলা টাঙ্গাইল’ শীর্ষক প্রকল্পটিও স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৮৬৫ কোটি ৬৪ লাখ টাকা।

১০. ‘রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তদসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ’ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে। এ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি টাকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা