জাতীয়

দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী যৌথভাবে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস্ থিয়েটার এসোসিয়েশন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল (বুধবার) সকাল ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশগ্রহণ করবে শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা।

পরিচ্ছনতা অভিযান শেষে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি প্রতিশ্রুতিশীল ও বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর বিকাল ৩টায় সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে শিশু-কিশোর, প্রতিশ্রুতিশীল এবং বরেণ্য শিল্পীরা।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা