জাতীয়

লন্ডন থেকে দেশে ফিরলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি আগের তুলনায় অনেক খারাপ হওয়ায় কেউ লন্ডন থেকে বাংলাদেশে ফিরলেই নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনের বিষযৈ খুব কঠোর হতে হবে।

তিনি (প্রধানমন্ত্রী) আমাদের দায়িত্ব দিয়েছেন, আসা বন্ধ করা হবে না, তবে কঠোর কোয়ারেন্টিনে যেতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি আগের দিন করোনা রিপোর্টও নেগেটিভ থাকে, তারপরও বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদের নিজ খরচে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।’

তাদের কোথায় রাখা হবে, এ প্রশ্নের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের খুব পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, আমরা রাতে মিটিং করবো। সেখানে টেকনিক্যাল লোকজন নিয়ে মিটিং করে সিদ্ধান্তে আসবো। আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার দিয়াবাড়ি এবং হজ ক্যাম্পে রাখা হবে ১৪ দিন।

আর কিছু হোটেলের ব্যবস্থা থাকতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো, লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে রাখা হবে। তবে কবে থেকে রাখা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তাদের সরকারের তত্ত্বাবধানে রাখা হবে, যেভাবে সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আছে। ’

ঢাকা হয়ে আসলে ঢাকায় এবং সিলেট হয়ে আসলে সিলেটে কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা