টিপ দিলেই ভোট হয়ে যায়
জাতীয়

টিপ দিলেই ভোট হয়ে যায় !

নিজস্ব প্রতিবেদক :

টিপ দিলেই ভোট হয়ে যায়। আগে কখনো এরকম ভোট দেইনি, খুব মজা পাইছি ভোট দিয়ে। কথাগুলো বলছিলেন ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে ভোট দিতে আসা শহীদুল মিয়া।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে উত্তরা কলাস্টিকা স্কুল কেন্দ্রে ওই ভোটারের সঙ্গে কথা বললে খুশিতে কথাগুলো বলেন তিনি।

জানতে চাইলে শহীদুল মিয়া বলেন, আমার বাড়ি নরসিংদীর রায়পুরা। বহু বছর আগে পরিবার নিয়ে ঢাকায় এসেছি। উত্তরার বাউনিয়া এলাকায় থাকেন বলেও জানান তিনি।

শহীদুল মিয়া স্মৃতিচারণ করে বলেন, ‘আমি আগে ব্যালট পেপারে সিল মেরে ভোট দিয়েছি। কিন্তু এখন ডিজিটাল যুগে এসে টিপ দিয়ে ভোট দিয়েছি। শুরুর দিকে একটু অসুবিধা হলেও ভোট কেন্দ্রের লোকদের সহযোগিতায় ভোট দিতে পেরেছি। তিনি বলেন, বুঝতে পেরে সহজ মনে হচ্ছে। ভবিষ্যতে ভোট দিতে আর সমস্যা হবে না।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ছয়টি রাজনৈতিক দলের ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা