সংগৃহীত ছবি
প্রবাস

লেবাননে বাংলাদেশিরা নিরাপদে 

প্রবাস ডেস্ক: লেবাননজুড়ে গত ২৪ ঘণ্টায় ১ম বারের মতো দেশটির রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনার পর বৈরুতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ হাজার বাংলাদিশকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আমিরাতে দুই বাংলাদেশি নিহত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে ২ হাজারের মতো বাংলাদেশি রয়েছে। বৈরুতসহ লেবাননের যেসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেসব এলাকা থেকে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস সূত্র জানা যায়, লেবাননের যেসব জায়গায় ইসরায়েল হামলা করছে সেসব জায়গা থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দেড়-দুই হাজার বাংলাদেশিকে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে। এক্ষেত্রে দূতাবাস এবং স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সহযোগিতা করছে।

সম্প্রতি ইসরায়েলি হামলায় লেবাননে থাকা বাংলাদেশিদের মধ্যে ২ শিশু ও ১ নারী আহত হয়েছেন। তারা বর্তমানে লেবাননের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারিরিক অবস্থা ভালোর দিকে রয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেবাননের অর্থনৈতিক সংকটের কারণে অনেক বাংলাদেশি কর্মী লেবানন ছেড়ে গেছে। দেশটির অর্থনৈতিক সংকটের আগে সেখানে দেড় লাখ বাংলাদেশির বসবাস ছিল। বর্তমানে ৭০-৮০ হাজার বাংলাদেশি লেবাননে বসবাস করছেস। এদের বেশিরভাগই আবার অবৈধ কর্মী।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২ বাংলাদেশি নিহত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৈরুতের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত, কর্মকর্তা এবং স্টাফ মিলে ৭-৮ জন রয়েছেন। বৈরুতে তাদের পরিবারসহ সংখ্যাটা ১৫ জন হবে। রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মী এবং তাদের পরিবারকে বৈরুত শহরের আশপাশে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বৈঠকে থাকা এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এখনও বাংলাদেশি নাগরিকদের লেবানন থেকে দেশে ফিরেয়ে আনার সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় আগামীতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া লাগলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ করবে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, ২০২৩ সালে লেবাননে কর্মী ভিসায় যান ২ হাজার ৫৯৪ জন। চলতি বছর প্রথম ৭ মাসে গেছেন ৪ হাজার ২২৫ জন।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং [email protected] এই ই-মেইলে প্রবাসীরা যোগাযোগ করতে পারবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা