ছবি-সংগৃহীত
রাজনীতি

পার্বত্য চুক্তিতে বাধা আসে বিএনপির আমলে

নিজস্ব প্রতিবেদক: ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সাংবিধানিকভাবে বাংলাদেশের বিধিবিধান ও আইন অনুযায়ী সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: জেলা ও মহানগর আ’লীগের কমিটি গঠন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, পার্বত্য চুক্তি বাস্তবায়নের এক দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। তবে এ চুক্তি বাস্তবায়নে প্রথমে বাধা আসে বিএনপির আমলে। চুক্তিবিরোধী শক্তি আগের চাইতে আরও সক্রিয় হয়েছে। ফলে এক জটিল রূপ ধারণ করেছে পুরো পরিস্থিতি। এর সমাধান অনেক জরুরি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: গুজব ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ

তিনি আরও বলেন, বর্তমানে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা নিদারুণ অবস্থা জীবন পার করছে। সেখানে সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তাই দেশের মানুষের অধিকার রক্ষার জন্যই উচিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা।

বেসামরিকীকরণ হলো শান্তি চুক্তির একটা বড় বিষয়। অস্থিতিশীলতার কথা বলে সেখানে আরও সামরিকীকরণ করা হচ্ছে। এ বিষয়টি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারে নিয়ে আসা উচিত। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ ইতোমধ্যে সংখ্যালঘু আইন তাদের ইশতেহারে চালু করেছে। এখন সরকার যদি আইন নাও করতে পারে, তাহলে অর্ডিন্যান্স জারি করার মাধ্যমে এটা করতে পারে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা