সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী–লালুর বক্তব্যে বিএনপির প্রতিক্রিয়া

সান নিউজ অনলাইন

‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’ বলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এ মন্তব্য করেছেন। তবে তার এ বক্তব্য দলীয় কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ না করে নিজেই মনগড়া মন্তব্যটি করেছেন। এর সাথে দলীয় সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

রুহুল কবির রিজভী আরো উল্লেখ করেন, দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জনমনে যাতে কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে জন্য বিএনপির পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে এ বিবৃতিতে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা