ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ঝড়, বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া শক্তিশালী ঝড় ‘হিলারি’। এর প্রভাবে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ১ দিনে এক বছরের সমান বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। এতে সেখানে বন্যার সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ভারতের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

আশঙ্কা করা হচ্ছে, রোববার (২০ আগস্ট) অথবা সোমবার (২১ আগস্ট) হ্যারিকেনটির প্রভাবে সেখানে বৃষ্টিপাত শুরু হতে পারে।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) শক্তিশালী এ হ্যারিকেনটি মেক্সিকোর কাবো সান লুকাসের ৩২৫ মাইল দূরে অবস্থান করছিল। ঐ সময় ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ মাইল।

এটি বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুক্রবারের মধ্যবর্তী সময়ে ব্যাপক শক্তি অর্জন করে।

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এ ঝড়টি একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় থেকে ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেয়। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ হয়ে এগিয়ে আসছে এটি।

শনিবার (১৯ আগস্ট) বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৮৪ বছরের মধ্যে প্রথম ঝড়ের দেখা মিলতে পারে।

আরও পড়ুন: ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

এটির প্রভাবে সেখানে বন্যা, ভূমিধস এবং বিভিন্ন জায়গায় টর্নেডো দেখা যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা।

মূলত ঝড়টি মেক্সিকোতে আঘাত হানবে। এরপর এটি ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে চলে যাবে। কিন্তু এটি যদি ঝড় হিসেবে ক্যালিফোর্নিয়াতে আঘাত হানে, তাহলে গত ৮৪ বছরের মধ্যে প্রথম কোনো সামুদ্রিক ঝড় সেখানে আঘাত হানবে।

আরও পড়ুন: উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত

উল্লেখ্য, ১৯৩৯ সালের পর সেখানে আর কোনো ঝড় দেখা যায়নি।

বিস্তৃত এলাকা জুড়ে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার বলছে, এ ঝড়ের প্রভাবে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের প্রাণহানিও ঘটতে পারে। সূত্র: সিএনএন, এএফপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা