ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

গর্ভবতী নারীরা যাচ্ছেন আর্জেন্টিনায়!

আন্তর্জাতিক ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় নাগরিকত্ব পাওয়ার জন্য পাঁচ হাজারেরও অধিক গর্ভবতী রুশ নারী দেশটিতে প্রবেশ করেছেন।

আরও পড়ুন : গাজায় ইসরাইলের রকেট হামলা

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এদের মধ্যে একটি ফ্লাইটে ৩৩ জন গর্ভবতী রাশিয়ান নারী আর্জেন্টিনা গেছেন।

আর্জেন্টিনার ন্যাশনাল মাইগ্রেশন এজেন্সি জানিয়েছে, এই নারীরা সবাই গর্ভাবস্থার শেষ সপ্তাহে দেশটিতে এসে পৌঁছেছেন। তারা আর্জেন্টিনার নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের সন্তানদের আর্জেন্টিনায় জন্মগ্রহণ করা নিশ্চিত করতে চান।

বৃহস্পতিবার একটি ফ্লাইটে আর্জেন্টিনার রাজধানীতে আসা ৩৩ জন নারীর মধ্যে তিনজনকে ‘তাদের কাগজপত্রের সমস্যার’ কারণে আটক করা হয়েছে বলে জানিয়েছেন, মাইগ্রেশন এজেন্সির প্রধান ফ্লোরেন্সিয়া ক্যারিগানো। তিনি আরও বলেন, আগের দিন আসা আরও তিনজনেরও এই সমস্যা ছিল।

আরও পড়ুন : জ্বালানি তেলের দাম কমল!

রুশ নারীরা প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে তারা পর্যটক হিসেবে আর্জেন্টিনা সফর করছেন জানিয়ে ফ্লোরেন্সিয়া ক্যারিগানো বলেছেন, কিন্তু তারা এখানে পর্যটন কর্মকাণ্ডে জড়িত হতে আসেনি। তারা নিজেরাই পরে স্বীকার করেছে।

ক্যারিগানো আরও জানান, রুশ তাদের সন্তানদের জন্য আর্জেন্টিনার নাগরিকত্ব পেতে চেয়েছিলেন। কারণ আর্জেন্টিনার পাসপোর্ট রুশ পাসপোর্টের চেয়ে বেশি স্বাধীনতা দেয়।

তিনি বলেন, ‘সমস্যা হল তারা আর্জেন্টিনায় আসে, তাদের সন্তানদের আর্জেন্টিনার নাগরিক হিসাবে নিবন্ধন করে এবং চলে যায়। আমাদের পাসপোর্ট সারা বিশ্বে খুবই নিরাপদ। এটি পাসপোর্টধারীদের ১৭১টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে দেয়।’

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত নিউজিল্যান্ড

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার একটি দ্বিতীয় বৃহৎ রাষ্ট্র আর্জেন্টিনা। দেশটির বৃহত্তম শহর ও রাজধানী বুয়েনোস আইরেস। দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে দেশটি অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম এবং বিশ্বের ৮ম বৃহত্তম রাষ্ট্র।

আর্জেন্টিনার ভূ-প্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু-উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার। এর মধ্যেই আছে রুক্ষ আন্দেস পর্বতমালা ও তার সর্বোচ্চ শৃঙ্গ আকোনকাগুয়া।

আরও পড়ুন : এবার ভূমিকম্পে কাঁপল সিকিম

তবে বেশির ভাগ লোক দেশটির মধ্যভাগে অবস্থিত বিশাল উর্বর প্রেইরি সমভূমির (যার নাম পাম্পাস) শহরগুলিতে বাস করেন। পাম্পাসেই দেশটির অধিকাংশ কৃষিসম্পদ উৎপন্ন হয় এবং এখানেই দক্ষিণ আমেরিকার বিখ্যাত কাউবয় "গাউচো"-দের আবাসস্থল।

আর্জেন্টিনায় আরও আছে অরণ্যভূমি, মরুভূমি, তুন্দ্রাভূমি, সুউচ্চ সব পর্বতশৃঙ্গ, নদনদী এবং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ আটলান্টিক মহাসাগরীয় উপকূলভূমি।

এছাড়া দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অনেকগুলি দ্বীপ আর্জেন্টিনা নিজেদের বলে দাবি করে, যার মধ্যে ব্রিটিশ-শাসিত ফকল্যাণ্ড দ্বীপপুঞ্জ অন্যতম (আর্জেন্টিনীয়রা এগুলিকে মালবিনাস দ্বীপপুঞ্জ নামে ডাকে)। এর বাইরে অ্যান্টার্কটিকা মহাদেশের একটি অংশও আর্জেন্টিনা নিজের বলে দাবি করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা